বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আবু রেজা নদভী

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৫৪ পূর্বাহ্ণ
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আবু রেজা নদভী

নিজস্ব প্রতিবেদক 

একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয়। শ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ‘নগরের পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর গ্রেপ্তার হন তিনি। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানার পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares