প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে ঝুঁকিপূর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে ২৩ টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ।
বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার হিমছড়ি মেরিন ড্রাইভ রোড ও সদর উপজেলার লিংক রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলমসহ বিআরটিএ,কক্সবাজার সার্কেলের কর্মকর্তা এবং কর্মচারীরা ।
এসময় রেজিস্ট্রেশন বিহীন থ্রি-হুইলার, সেন্টমার্টিন ওয়ান,সৌদিয়া পরিবহন,রয়েল কোচ,মারসা পরিবহন, সেজুটি ট্রাভেলস্,লন্ডন এক্সপ্রেস এবং অন্যান্য পরিবহন কে বিভিন্ন ধারার অপরাধে জরিমানা করা হয়
