প্রকাশ: ২৭ মে ২০২২ | ৭:১৪ পূর্বাহ্ণ আপডেট: ২৭ মে ২০২২ | ৭:৪২ পূর্বাহ্ণ
জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সেক্রেটারি করা হয়।
আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন।
জানা আয়, এটি যুবদলের আংশিক কমিটি। এরআগে ২০১৭ সালের ১৭ জানুয়ারির গঠিত কমিটিতে সালাহউদ্দিন টুকু সাধারণ সম্পাদক ছিলেন।ওই কমিটির সভাপতি সাইফুল আলম নীরব বেশ কিছুদিন ধরে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় আছেন।
