বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১০:২৪ অপরাহ্ণ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ১০:২৪ অপরাহ্ণ
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সর্বমোট ৭৩ জন শিক্ষার্থীকে আমরা বহিষ্কার করেছি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে যাদের বিষয়ে প্রমাণ পেয়েছি তাদেরকে বহিষ্কার করেছি। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে আরও শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে।

জালাল উদ্দিন, চট্টগ্রাম

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares