বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়ায় ৫ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ যুবক আটক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ৬:২৩ অপরাহ্ণ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ৬:২৩ অপরাহ্ণ
বাকলিয়ায়  ৫ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের অবৈধভাবে বিদেশ থাকা আসা ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে চালানটি জব্দ করা হয়।
এ ঘটনায় রিপন বড়ুয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রণজিত বড়ুয়ার পুত্র।

পুলিশ জানিয়েছে, আটক রণজিত চালানটি নিয়ে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। একটি যাত্রীবাহী বাসযোগে তিনি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছে গাড়ি থেকে নেমে যান।এরপর রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে বাকলিয়া থানা পুলিশের একটি টিম তাকে সিগারেটসহ আটক করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সিগারেটের চালানটি অবৈধ প্রক্রিয়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হয়েছে।জব্দ সিগারেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জালাল রুমি,স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares