সাম্পান ডেস্ক
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হয়েছে। এতে সিআইডিসি’ র ৫ম ব্যাচের ডা. রাগিবুল ইসলামকে সভাপতি ও ডা. তানভীরুল আরাফাতকে সেক্রেটারি ঘোষণা করা হয়।
কলেজের ২২ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ( ২২ জানুয়ারি) প্রাক্তন ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভায় এই অ্যালামনাই কমিটি গঠন করা হয়।

কমিটিতে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রাখা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ১ম ব্যাচের ডা. শাহ মাহমুদ মিশু, ২য় ব্যাচের ডা. সারজানা ইয়াসমিন, ৩য় ব্যাচের ডা. কৃষ্ণেন্দু দাস, ৪র্থ ব্যাচের ডা. হাসানুল হাসিব ও ৫ম ব্যাচের ডা. মিল্টন সেনগুপ্ত।
সিআইডিসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এর সেক্রেটারী ও সিআইডিসি’র সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সিআইডিসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, ডেন্টাল এনাটমি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. নোমান ফারুক। মতবিনিময় সভা সঞ্চালন করেন সিআইডিসিএইচ এর উপ-পরিচালক ডা. সরওয়ার কামাল।
সভায় প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন ডা. মিল্টন সেন গুপ্ত, ডা. জহিরুল ইসলাম রুবেল, ডা. আসিফ, ডা. রিজওয়ান সাদিক চৌধূরী, ডা. নাজমুস সাকিব, ডা. নাফিসা চৌধূরী, ডা. আরিফুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ যেভাবে শিক্ষা ও দন্তসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই প্রতিষ্ঠানের খ্যাতি ও সমৃদ্ধি বৃদ্ধিতে অ্যালামনাই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।তিনি নবগঠিত অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে সকল ব্যাচ ও ছাত্রদের অংশগ্রহনমূলক একটি পূর্নাঙ্গ কমিটি দ্রতসময়ের মধ্যে গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, অ্যলামনাই এসোসিয়েশনের উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ শে ফেব্রুয়ারী চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ২২ বছর পূর্তি উৎসবমুখর পরিবেশে পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
