বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বহদ্দারহাটে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে ৫ দিন অজ্ঞান পোশাককর্মী

প্রকাশ: ২৬ মে ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ আপডেট: ২৬ মে ২০২২ | ১১:১৩ পূর্বাহ্ণ
বহদ্দারহাটে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে ৫ দিন অজ্ঞান পোশাককর্মী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটেএকটি চলন্ত বাসের চালক ও হেলপার মিলে ২০ বছর বয়সী এক পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করেছে।এসময় দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে এই তরুণী চলন্ত বাস থেকে লাফ দিয়ে মারাত্মকভাবে আহত হয়ে ৫ দিন অজ্ঞান অবস্থায় ছিলেন।পরে এই ঘটনায় অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে)ভোরে হাটহাজারী থানার কুয়াইশ এলাকা থেকে বাসচালক আনোয়ার হোসেন টিপু (২৩) ও চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকা থেকে সহকারী জনি দাশকে (২০) গ্রেফতার করা হয়। একই সময়ে সেখান থেকে বাসটিও জব্দ করা হয়।

জানা যায়, গত ১৯মে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে বাস থেকে পড়ে গুরুতর আহত হয়ে এই পোশাককর্মী জ্ঞান হারিয়ে ফেলেন।এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।সেখানে ৫ দিন পর তার জ্ঞান ফিরে।আর জ্ঞান ফেরার পর তিনি জানান, বাসে তাকে চালক ও হেলপার মিলে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তাদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়েছিলেন তিনি। বাসটি ছিল ওই পোশাক কারখানার কর্মীদের যাতায়াতের জন্য ভাড়া করা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, বাসে এক নারী পোশাক শ্রমিককে চালক ও তার সহযোগী ধর্ষণের চেষ্টা করে। পরে তাদের হাত থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে পাঁচ দিন সংজ্ঞাহীন ছিলেন ওই পোশাককর্মী। সুস্থ হয়ে ঐ নারী বুধবার জানিয়েছেন, তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বাস চালক ও তার সহযোগী। এরপর বাস চালককে আমরা শনাক্ত করি। পরে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় ভিকটিম পোশাক শ্রমিকের মা বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার চালক ও হেলপারকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares