বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না আবু রেজা নদভী

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ
নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না আবু রেজা নদভী

নিজস্ব প্রতিবেদক 

অবশেষে ধরা পড়লেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভী।আত্মগোপন থাকা অবস্থায় রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন বিতর্কিত সাবেক এই আওয়ামী এমপি

রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি। তাকে আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি।

এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

প্রসঙ্গত, আবু রেজা নদভী চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মুমিনুল হক চৌধুরীর জামাতা।তার স্ত্রী রিজিয়া রেজাও মহিলা আওয়ামী লীগের নেত্রী।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares