বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কর্ণফুলীতে অটোরিকশা গ্যারেজে আগুন,৩৪ যানবাহন পুড়ে ছাই

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ৪:২৭ অপরাহ্ণ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ | ৪:২৭ অপরাহ্ণ
কর্ণফুলীতে অটোরিকশা গ্যারেজে আগুন,৩৪ যানবাহন পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের কর্ণফুলীতে গ্যারেজে সৃষ্ট আগুনে অটোরিকশা ও মোটরসাইকেলসহ ৩৪টি যানবাহন পুড়ে গেছে।এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে চরপাথরঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়,গ্যারেজটি ১ নম্বর ওয়ার্ড নুর নবী চেয়ারম্যান বাড়ি এলাকার নুরুল আমিনের।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, ভোরে গ্যারেজে আগুনের খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares