বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম গ্রেফতার

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

সোমবার চট্টগ্রাম নগর থেকে জানে আলমকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত জানে আলম রাউজানের নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের পুত্র।সৌদি আরবে থাকা শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই শীর্ষ নেতার অনুসারী বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফজল হক বর্তমানে সৌদি আরবে প্রবাস জীবনে রয়েছে। বিদেশে অবস্থান করলেও ভাই জানে আলমকে দিয়ে রাউজানে চাঁদবাজি ও অপহরণের নেতৃত্ব ফজল হক বাহিনী। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর রাউজানে ত্রাসের রাজত্ব কায়েম করে ‘ফজল হক বাহিনী’ ।

রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বলেন, যৌথ বাহিনী জানে আলমকে নগর থেকে গ্রেফতার করে। রাউজান থানায় তার নামে তিনটি মামলা তদন্তাধীন রয়েছে, রয়েছে আরো কয়েকটি পুরানো মামলা।

পুলিশের এই কর্মকতা জানান, যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে গ্রহণ করতে থানা পুলিশ চট্টগ্রাম নগরে গেছে।

স্থানীয়রা জানান, বর্তমানে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের বিচরণ চলছে। দফায় দফায় হামলা, গোলাগুলি, মানুষকে মারধর এমনকি অনেকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অনেকের মধ্যে সন্ত্রাসী জানে আলমের নামও আলোচনায় এসেছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares