নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ২টার দিকে নগরের ২নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুরাদপুর গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, নুর নবী মহররম, নুর জাফর নাঈম রাহুল, আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন বাপ্পি, আল মামুন সাদ্দাম, এনামুল হক, মাহমুদুল হাসান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম , ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা ন্যাক্ষারজনক হামলা করেছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এতোদিন ধৈর্য্য ধরা হয়েছিল। আগামীতে তাদেরকে আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না।
