প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪ | ৬:৫২ অপরাহ্ণ আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ | ৬:৫২ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন খাগরিয়া ইউনিয়নের আমিরখীল জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মাওলানা আনছার উদ্দীন।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন থেকে সাতকানিয়া উপজেলার জন্য মাওলানা আনছার উদ্দীনকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হয়।
জানা যায়, বিগত শিক্ষাবর্ষের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও পাঠদানে দক্ষতার ভিত্তিতে উপজেলা পর্যায়ে মাওলানা আনছারকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হয়।
এদিকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মাওলানা আনছার উদ্দীনকে পুরস্কার প্রদান করেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, ফিল্ড সুপার ভাইজার মাওলানা আবু বক্কর রফিকি ও মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল মজিদ। এসময় বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
