নিজস্ব প্রতিবেদক
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্বন্ধী নুরুল হুদা বাবুকে (৭০) চট্টগ্রাম নগর থেকে আটক করেছে পুলিশ। তবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।
শনিবার (৯ নভেম্বর) রাতে নগরের হালিশহর থানাধীন এক্সেস রোডের এ আর টাওয়ারের একটি ফ্ল্যাটে আত্মগোপনে থাকা নুরুল হুদা বাবুকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। আর পরদিন সকালে তাকে ছেড়ে দেয়া হয়।
আটক নুরুল হুদা বাবু ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই।কাদেরের নাম ব্যবহার করে এলাকায় তার প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।তবে তার বিরুদ্ধে মামলা আছে কি-না জানা যায়নি।
একটি সূত্র জানিয়েছে,হালিশহর থানাধীন এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বর বাসা থেকে রাতে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। সেখান থেকে পরে বাবুকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।দুপুরের দিকে প ওবায়দুল কাদেরের এই সম্বন্ধীকে ছেড়ে দেয়া হয়।
তবে এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, আজ ভোরেই আমরা ওই ব্যক্তিকে আটক করে নিয়ে এসেছিলাম।পরে তার কাছ থেকে ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়।এক পর্যায়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা ছিলোনা।
