বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ডিবির হাতে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ ক্যাডার দিগন্ত আটক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১০:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১০:৩৪ পূর্বাহ্ণ
ডিবির হাতে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ ক্যাডার দিগন্ত আটক

নিজস্ব প্রতিবেদক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের মুরাদপুরে  শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেয়া  ছাত্রলীগের ক্যাডার আদনান খুরশিদ দিগন্তকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আদনান খুরশিদ দিগন্ত (২৪) ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক।সে হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে চৌধুরীহাট শিকদার পাড়ার প্রফেসর খুরশিদ আলমের পুত্র।

জানা গেছে, গত ১৪ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন দিগন্ত। সেদিন দুই শিক্ষার্থীসহ ৩ জন প্রাণ হারিয়েছিলেন।সে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।

ছাত্রলীগ ক্যডার দিগন্তকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির পরিদর্শক মুহাম্মদ শরীফ  বলেন, শনিবার রাতে পাঁচলাইশে অভিযান চালিয়ে দিগন্তকে গ্রেফতার করা হয়েছে।গত ১৪ জুলাই মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার সময় সে একেবারে সামনের সারিতে ছিলো।ওই ঘটনার দায়েরকৃত মামলার সে আসামী।

জালাল ইবনে জহুর, চট্টগ্রাম

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares