বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘আমি দুঃখিত,মানুষ হিসেবে আমি ব্যর্থ’ লিখে চবি ছাত্রীর গলায় ফাঁস

প্রকাশ: ১ নভেম্বর ২০২৪ | ৬:৫৩ অপরাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ
‘আমি দুঃখিত,মানুষ হিসেবে আমি ব্যর্থ’ লিখে চবি ছাত্রীর গলায় ফাঁস
নিজস্ব প্রতিবেদক 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে।
শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় বাসার কক্ষ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, ‘I’m sorry, I failed as a human’।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্ল্যাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তার মরদেহ থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা মায়ের মধ্যে সম্পর্কের বিচ্ছেদের কারনে মেয়েটি আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সোয়ারা কয়েকদিন ধরে ফেসবুকে পারিবারিক নানা বিষয়ে হতাশাজনক পোস্ট দিয়েছেন। সম্ভবত পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য চলছিল। শুক্রবার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে হাজির হই। তার মরদেহ বর্তমানে হাটহাজারী থানায় রয়েছে। আত্মহত্যা করেছে কী-না তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares