প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ৭:১৮ অপরাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ | ৭:১৮ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে ছদর উল্লাহ পারভেজ নামে এক যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা।
ছদর উল্লাহ পারভেজ নাজিরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার ( ২৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ভুজপুর থানার সেকেন্ড অফিসার ফরিদ আহম্মদ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভুজপুর থানাধীন চুরখারহাট বাজারে জনতা কর্তৃক ধৃত ছদর উল্লাহ পারভেজকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আজ সকালে চিকিৎসা শেষে উত্তর ফটিকছড়ির হেয়াকোতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
