বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পার্কভিউ হসপিটালের উদ্যোগে রাঙ্গুনিয়ায় ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪ | ১২:০৮ পূর্বাহ্ণ আপডেট: ৯ অক্টোবর ২০২৪ | ১২:০৯ পূর্বাহ্ণ
পার্কভিউ হসপিটালের উদ্যোগে রাঙ্গুনিয়ায় ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম নগরের স্বনামধন্য স্বাস্থ্যকেন্দ্র পার্কভিউ হসপিটালের আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলায় ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গুর লক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল আলম এর সভাপতিত্বে ও ডা. শহীদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এ. টি. এম. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গুর চারটি ধরণ রয়েছে।এরমধ্যে যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের দ্বিতীয়বার অন্য ধরণ দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। শক সিনড্রোম নিয়ে ডেঙ্গুর ভয়াবহ রূপের কারণে অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। শক সিনড্রোম ও হেমারেজিক অবস্থা ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুর হারও তেমন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত মাসেই ৩৬ জনের মৃত্যু হয়েছে। বৈজ্ঞানিক সেমিনার আয়োজনের মূল লক্ষ্য হলো ডেঙ্গু সম্পর্কে সবার জ্ঞানকে আপডেটেড রাখা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডা. এম এস এ চৌধুরী, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডা. তাপস কুমার সাহা, ডা. নারায়ন চন্দ্র দাশ, পার্কভিউ হসপিটালের গাইনী কনসালটেন্ট ডা. উর্মি আলম, শিশু কনসালটেন্ট ডা. তাপস কুমার সাহা, চর্ম ও যৌন রোগ কনসালটেন্ট ডা. এস এম আসিফুর রহমান, ডা. সামিতা আঁখি, পার্কভিউ হসপিটালের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিডিএম) নেজাম উদ্দীন, এক্সিকিউটিভ (বিডিএম) জনাব দিদারুল আলম অনিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares