সাম্পান ডেস্ক
চট্টগ্রাম নগরের স্বনামধন্য পার্কভিউ হসপিটালের উদ্যোগে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হসপিটালের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ রেজাউল করিম।
পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ.এস.এম জাহেদ।
সভাপতির বক্তব্যে ডা. এ টি এম রেজাউল করিম বলেন, বৈজ্ঞানিক সেমিনার মূলত রোগ সম্পর্কে সবাইকে আপডেটেড রাখার জন্যই আয়োজন করা হয়। দ্রুত শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাই ডেঙ্গুতে মৃত্যুহার ব্যাপকভাবে হ্রাস করতে পারে। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ভেঙ্গুর লক্ষণ, ব্যবস্থাপনা নিয়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
সেমিনারে অন্যদের মধ্যে কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ রফিকুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফরহাদ,শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সগীর,ল্যাব ডিরেক্টর ডাঃ মাহাবুবুল আলম চৌধুরী, মেডিক্যাল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, পার্কভিউ হসপিটালের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, এসিসস্ট্যান্ট ম্যানেজার ( বিডি) নেজাম উদ্দীন উপস্থিত ছিলেন।
