বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কিশোরগঞ্জে হাওরে গিয়ে পানিতে তলিয়ে গেলো রাউজানের শিক্ষার্থী

প্রকাশ: ৬ জুলাই ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে হাওরে গিয়ে পানিতে তলিয়ে গেলো রাউজানের শিক্ষার্থী

 

সাম্পান ডেস্ক 

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে নেমে পানিতে ডুবে আবিদুর রহমান খান আবিদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পানিতে তলিয়ে গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি।

শুক্রবার (৫ জুন) বিকেলে হাওরে নামলে ওই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ আবিদ চট্টগ্রামের রাউজান মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির কলেজ অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।  তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে রাউজান পৌরসভার কাউন্সিলর  বশির উদ্দীন খান বলেন, আবিদ ঢাকায় থাকতো। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। তার লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানতে পেরেছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares