নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় খালে মাছ ধরার ফাঁড় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে ৫ জন আহত হয়। এই ঘটনায় ইউপি সদস্যসহ ৬ জনকে আসামী করে একটা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে এই ঘটনা ঘটে।এ ঘটনায় সোমবার রাতে ইউপি মোহাম্মদ হোসেনসহ ৬ জনকে অভিযুক্ত করে গুরুতর আহত আশরাফ আলীর স্ত্রী শারমিন আক্তার আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন মোহাম্মদ হোসেন (৫৫),মো.সেলিম (৩০),মো.ইয়াছিন (২৭),মো.জমির হোসেন (৩২),মো. ইসমাইল (৬৫),মো.মহিউদ্দিন (৩০), এরা সবাই উপজেলার কৈখাইন গ্রামের বাসিন্দা।
সূত্রে জানা যায়, আনোয়ারার কোদালা খালের মুখ থেকে ইছামতী খালের মুখ পর্যন্ত তিনটি মাছের ফাঁড় রয়েছে। উপজেলা মৎস্য অফিস থেকে ফাঁড়গুলো বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধন দেওয়া হয়েছে। আর এসব ফাঁড়ের দখল নিয়ে গত রোববার রাতে দুই পক্ষের সংঘর্ষে মো.সেলিম (৪০),আবুল কাশেম (৪৭), আশরাফ আলী (৫০),মফিজ (৪৫) আহত হয়। আহতদের মধ্যে আশরাফ আলী বর্তমানে ঢাকা পঙ্গু পাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন সুজন বলেন,ফাঁড়গুলো জনগণের। কিন্তু ইজারা ছাড়া জোর করে গত ৩ বছর ধরে স্থানীয় ইউপি সদস্য হোসেন এসব মাছের ফাঁড় দখল করে আছে। তাই স্থানীয়রা মাছের ফাঁড় ছেড়ে দিতে বললে সেখানে তাদের উপর হামলা করে। এ ঘটনায় বর্তমানে কৈখাইন গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন,খালে মাছ ধরার ফাঁড় দখল নিয়ে মারামারি ঘটনায় আশরাফ আলী স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
