বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাল্যবিয়ের আয়োজন,বর-কনের পরিবারকে জরিমানা

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ৯:৩১ অপরাহ্ণ আপডেট: ২৮ জুন ২০২৪ | ৯:৩১ অপরাহ্ণ
বাল্যবিয়ের আয়োজন,বর-কনের পরিবারকে জরিমানা

সাম্পান ডেস্ক

ফটিকছড়িতে বাল্যবিয়ে বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বর ও কনের পিতাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

২৮ জুন, শুক্রবার বিকার ৪ টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের কাঞ্চনা গ্রামে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, দাঁতমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর কাঞ্চনা এলাকায় আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন করার অপরাধে বরের পিতা শামসুল আলম এবং কনের পিতা মো. ইউসুফকে আটক করা হয়। এসময় তারা স্বীয় অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে বরের পিতাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের পিতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানের সময় দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares