বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হালিশহরে জুয়ার সরঞ্জামসহ ২২ জন জুয়াড়ি গ্রেফতার

প্রকাশ: ৬ জুন ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ আপডেট: ৬ জুন ২০২৪ | ৯:৫৮ অপরাহ্ণ
হালিশহরে জুয়ার সরঞ্জামসহ ২২ জন জুয়াড়ি গ্রেফতার

সাম্পনা ডেস্ক

নগরের হালিশর এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ২২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

৬ জুন,বৃহস্পতিবার আববানী ক্লাবের পশ্চিম পাশে নুর উদ্দিনের দোকানের পিছনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২ কার্ডবিশিষ্ট তিন বান্ডেল তাসসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান (২৮), মো. ফারুক (৩৫), নুুরুল ইসলাম (৩৬), আবুল বশর (৪৫), শফিউল ইসলাম (৫০), আবুল খায়ের (৭০),মাসুদ পারভেজ (৬০), রবি উল্ল্যাহ (৩৫), মোঃ মফিজ (৩৫), আব্দুর ছালাম (৩৫), আব্দুর রহমান (২৮), সামছুল হক (৪৫), মোঃ হারুন (৪৭), আব্দুল রহিম (২৪),মাহফুজুর রহমান (৫৩), মো. সেলিম (৩৫), রুবেল রানা (৩২),মো.জয়নাল আবেদীন প্র. রাসেল (২৭), মো.হাসান (২২), শ্রীধাম দাস (৪০),জহিরুল ইসলাম (৪০), মো. জাফর (৫২)।

হালিশহর থানার অফিসার ইনচার্জ মো. কায়সার হামিদ বলেন, জুয়ার আসর থেকে ২২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে নগদ ৭হাজার ৫৫০টাকা এবং ৫২ কার্ডবিশিষ্ট তিন বান্ডেল তাস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হালিশহর থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares