বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ৬ জুন ২০২৪ | ৮:২৬ অপরাহ্ণ আপডেট: ৬ জুন ২০২৪ | ৮:২৬ অপরাহ্ণ
পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক 

চট্টগ্রামের আধুনিক চিকিৎসা কেন্দ্র পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে বক্তারা ক্যাথল্যাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক ও নিউরোমেডিসিন এর আধুনিক চিকিৎসা সেবায় হাসপাতালটির বিভিন্ন সফলতার বিষয়েও আলোকপাত করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে ‘Scientific Seminar On Neuro Intervention in Bangladesh : Hope , Scope and প্রাচতিচে’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্কভিউ হসপিটালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: শওকত এমরান এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিতুল ইসলাম। অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন ঢাকা ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের ইন্টারভেনশনাল ও স্ট্রোক নিউরোলজিস্ট ডা: এস এম আরাফাত আমিন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম রেজাউল করিম।
প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ রবিউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী অধ্যাপক ডা: শিউলী মজুমদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ তৈয়ব।

সেমিনারের নোট স্পীকার ডা: এস এম আরাফাত আমিন তাঁর বক্তব্য বলেন, মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক হল রক্তনালির পরীক্ষা। ব্রেইনের রক্তনালির পরীক্ষাকে ডিজিটাল সাবস্ট্রেকশন এঞ্জিওগ্রাম ( সংক্ষেপে ডিএসএ) বলে। তাছাড়া সিটি বা এমআর এঞ্জিওগ্রামের মাধ্যমেও রক্তনালির রোগ সনাক্ত করা যায়। কিন্তু ডিএসএ একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যার মাধ্যমে অতি সুক্ষ সমস্যা নির্ণয় যায়। চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে নির্ভুলভাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম করা সম্ভব।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম রেজাউল করিম বলেন, চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাব হার্টের চিকিৎসায় সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।তেমনিভাবে স্ট্রোকের আধুনিক চিকিৎসা ও অন্যান্য নিউরোলজিকাল সমস্যার সমাধানে টিম পার্কভিউ নতুন মাইলফলক রচনা করবে ইনশাল্লাহ।

সেমিনারে অন্যদের মধ্যে পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, ডা: মোহাম্মদ মঈনউদ্দীন চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম. এম আলম সাদী, ডা: আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, ডা: ইকবাল মাহমুদ, শিশু সার্জারী বিশেষজ্ঞ ডা: মাহফুজুল কবির, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা: সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares