বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে লাজফার্মাকে লাখ টাকা জরিমানা

প্রকাশ: ৪ জুন ২০২৪ | ৪:৫৩ অপরাহ্ণ আপডেট: ৪ জুন ২০২৪ | ৪:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামে লাজফার্মাকে লাখ টাকা জরিমানা

সাম্পান ডেস্ক : চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অবস্থিত লাজফার্মাকে অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রিসহ নানা অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুন) সকালে জিইসির ওআর নিজাম রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে দেখা যায় লাজফার্মা নামক প্রতিষ্ঠানটিতে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। তাছাড়া পণ্যের ওজন বা পরিমাণ লেখা ছিল না। এছাড়াও ক্রয় রশিদ ও আমদানির পক্ষে কোন সঠিক প্রমাণও ছিল না।

এছাড়াও আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares