বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ২ জুন ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: ২ জুন ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ২ মাদক কারবারি গ্রেফতার

সাম্পান ডেস্ক :

খাগড়াছড়ি থেকে পিকআপ ভ্যান করে চট্টগ্রাম নিয়ে আসা ১ হাজার ৫০০ শত লিটার মদসহ ২ কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২ জুন,রবিবার দুপুরে নগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।এসময় মদ বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার আব্দুল হকের পুত্র মো. আনোয়ার হোসেন (২৮), খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার মো. ইউসুফ আলীর পুত্র কামাল হোসেন (২৭)।

বিষয়টি নিশ্চিত করেন,বায়েজিদ থানার এসআই মো.জহিরুল ইসলাম।

তিনি বলেন,অক্সিজেন বেপারী পাড়া মুন্নি কমিশনার বাড়ীর গলির মুখে চট্টগ্রাম হাটহাজারী রোডের উপর অস্থায়ী চেকপোষ্ট বসায়। এসময় পিকআপটি চেকপোষ্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এসময় পিকআপ ভ্যানটিতে তল্লাশী করে ১০ লাখ টাকা মূল্যের ২০টি বড় প্লাষ্টিকের বস্তার ভিতর পলিব্যাগে ৫০০ লিটার, দেশীয় তৈরী চোলাই মদ ২০ বন্ধায় ২০০টি বড় পলিব্যাগের ভিতর ১০০০ লিটায় দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয় ।

সাধন ত্রিপুরা নামে চট্টগ্রাম পার্বত্য এলাকা হতে চোলাইমদ কম দামে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করার জন্য গাড়ী যোগে পাঠিয়ে ছিলো এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা হচ্ছে বলে জানান তিনি।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares