বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২ জুন ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ আপডেট: ২ জুন ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ
লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাম্পান ডেস্ক :

বান্দরবানের লামায় বিদ্যুতের লাইনে কাজ করার (ওয়্যারিং) সময় স্পৃষ্ট হয়ে ফাহিম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) রাত ১১টার দিকে লামা উপজেলার ফাইতংয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফাহিম ইসলাম কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপকূল গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মক্কী ইকবাল হোসেন। তিনি বলেন, ফাহিম মূলত কাঁচামালের ব্যবসা করেন। পাশাপাশি বিদ্যুতের লাইনের (ওয়্যারিং) কাজও করে থাকেন। শনিবার সন্ধ্যার দিকে অপর এক সহকর্মীর সঙ্গে কাজ করতে পাশ্ববর্তী জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে যায় ফাহিম। সেখানে কাজ করা অবস্থায় রাত ১১টার দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares