বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিতে বাধা নেই

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ৫:০৪ অপরাহ্ণ আপডেট: ৩০ মে ২০২৪ | ৫:০৪ অপরাহ্ণ
ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিতে বাধা নেই

সাম্পান ডেস্ক :

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা নিতে আর বাধা নেই। মৌখিক পরীক্ষার ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত সেই স্টে অর্ডার ভ্যাকেন্ট করে দিয়েছে।
তবে প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ। রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

পরে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, হাইকোর্ট বিভাগ মৌখিক পরীক্ষার ওপর স্থগিতাদেশ দিয়ে তদন্ত করতে বলেছেন। এই আদেশের বিরুদ্ধে তারা (কর্তৃপক্ষ) আপিল বিভাগে আবেদন করেছেন। দুই পক্ষের শুনানি শেষে আদেশ হয়ে যে, মৌখিক পরীক্ষা নেওয়া যাবে। কিন্তু তদন্ত প্রতিবেদন আসার আগ পর‌্যন্ত রেজাল্ট দেওয়া যাবে না। এখন তদন্ত রিপোর্ট আসা পর‌্যন্ত ওয়েট করতে হবে। নতুন একটা বিষয়ও এসেছে। তদন্তে সিআইডির একজন সদস্যকে রাখা যাবে।

২০২৩ সালের ১৪ জুন সহকারী শিক্ষকের পদে নিয়োগ পেতে ১১ লাখ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৪৮ হাজারের মতো মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares