বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রোয়াংছড়িতে ড্রেনে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ আপডেট: ২৮ মে ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ
রোয়াংছড়িতে ড্রেনে পড়ে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যতন বাবু তঞ্চঙ্গ্যা (৩০) নামের এক যুববকে ড্রেনে পড়ে থাকা অবস্থায় মৃত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে রোয়াংছড়ি  উপজেলার কচ্ছপতলি রাস্তামাথা মোড়ে যাত্রীছাউনির পাশে ড্রেনে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ । নিহত যতন বাবু রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের বইরাখ্যাছড়া গ্রামের বাসিন্দা মৃত কান্দপু তঞ্চঙ্গ্যার ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ পারভেজ আলী।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে স্কুলে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী ওই রুট দিয়ে যাতায়তের সময় ড্রেনে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করা হয়। নিহত যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন পাড়া মহাল্লা ঘুরে ঘুরে অতিরিক্ত মদ্যপান করত। গতকালও অতিরিক্ত মদ্যপান করায় রাতের বেলা বৃষ্টিতে রাস্তা হারিয়ে ড্রেনের মধ্যে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোয়াংছড়ি ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, আমি খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ পারভেজ আলী বলেন, ড্রেনে পড়ে থাকা অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares