প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১:১১ অপরাহ্ণ আপডেট: ২৮ মে ২০২৪ | ১:১৫ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, (২৯ মে) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’ এর আওতায় (২৭ মে) থেকে আগামী (৩১ মে) পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
