শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চবি’র শাটল থেকে উদ্ধার শিশুর মা কে?

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ
চবি’র শাটল থেকে উদ্ধার শিশুর মা কে?

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)রাতের শাটল ট্রেনে একটি মৃত নবজাতক শিশু উদ্ধার হয় । ওই নবজাতক শিশুটিকে রেখে ষোলশহর স্টেশনে নেমে যান এক তরুণী। ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী শিশুটির জন্মদাতা।পুলিশ বলছে, অবৈধ মেলামেশার ফল হতে পারে হতভাগ্য শিশুটি। চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন।

২৪ মে,শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

রেলওয়ে থানা পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় শাটলের ২২০৪ নম্বর বগিতে মরদেহটি পাওয়া যায়। বস্তায় আরও কিছু জিনিসের সঙ্গে শিশুটি চাপা দেওয়া অবস্থায় ছিল।

চবি’র শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রাতের শাটল অনেকটাই ফাঁকা থাকে। শাটলে শিক্ষার্থীও অনেক কম থাকে। ধারণা করা হচ্ছে ট্রেনের টয়লেটে ডেলিভারির পর ট্রেনে ফেলে পালিয়ে যায় শিশুটির মা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অহিদুল আলম বলেন, শিশুটি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ের জিআরপিতে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ পুলিশি তদন্তের ব্যবস্থা নিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares