বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লামায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৬

প্রকাশ: ২২ মে ২০২৪ | ১১:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ২২ মে ২০২৪ | ১১:৩৪ পূর্বাহ্ণ
লামায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৬

লামা প্রতিনিধি (বান্দরবান) 

বান্দরবানের লামায় শ্রমিক বহনকারী একটি ট্রাক উল্টে ২ জন নিহত। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করেন পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আজ বুধবার (২২মে)  সকাল ৭টা ১৫ মিনিটে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক। তিনি জানান,  ট্রাকটি রাস্তা ঢালাইয়ের কাজে শ্রমিক নিয়ে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রমিক সর্দার বদি আলম বলেন, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালায় কাজে যাচ্ছিলেন তারা। গাড়িতে ১৫ জন শ্রমিক ছিল। বদরটিলা এলাকায় বড় পাহাড় উঠার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলে ২ জন মারা যায়। আরো ৬ জন শ্রমিক আহত হয়। তারা সকলে চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মফিজ। তিনি বলেন, শুনামাত্র পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেছি। লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তা থেকে গাড়িটি সরিয়ে যোগাযোগ সচল করতে চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares