প্রকাশ: ১৪ মে ২০২২ | ৮:৪৩ অপরাহ্ণ আপডেট: ১৪ মে ২০২২ | ৮:৪৬ অপরাহ্ণ
চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলার মিলনায়তনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রান্থগারিক এ.কে.এম মাহফুজুল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সামান্য আগুনের সূত্রপাত হয়েছিল। পরে লাইব্রেরিতে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রন্থাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।
