প্রকাশ: ১৮ মে ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
নগরীর পাথরঘাটায় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে জিহাদ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন এসি মেকানিক ।
শুক্রবার (১৭ মে) রাত ৭ টার দিকে এসির কাজে ভবনে উঠলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন নারান্দি চৌরাস্তা বাজার হাবু মাস্টার বাড়ি রোডের আবুল কাশেমের ছেলে। তিনি নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার সবুজ বাগ কেন্দ্রীয় জামে মসজিদ কোয়ার্টার এলাকায় থাকতেন।
কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, ভবনের ১০ তলা থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঐ যুবক। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহতের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
