বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে বিনামূল্যে রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২৪ | ৪:১৩ অপরাহ্ণ
ফটিকছড়িতে বিনামূল্যে রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক 

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ‘ইমামনগর খেলোয়াড় সমিতির’ আয়োজনে বিনামূল্যে রোগ নির্ণয় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস, কোলেস্টেরল ও কিডনি রোগ নির্ণয় ল্যাব টেস্ট রিপোর্টসহ সেবা প্রদান করা হয়।

শুক্রবার (১৭ মে) ২০২৪ ইং সকাল ৭টা থেকে স্থানীয় পূর্ব ধুরুং এম’কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র মাঠ প্রাঙ্গনে শুরু হওয়া ফ্রী মেডিকেল ক্যাম্পে সর্বমোট ১০০ রোগীকে সেবা দেয়া হয়।

ইমামনগর খেলোয়াড় সমিতির সিনিয়র সদস্য মোঃ অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার ৬ং ওয়ার্ড কাউন্সিলর মাওলানা ইয়াকুব।

খেলোয়াড় সমিতির সদস্য আজাদ মহসিন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর মাওলানা ইয়াকুব বলেন ”ইমানগর খেলোয়াড় সমিতির সদস্যরা প্রতিষ্টা লগ্ন থেকে খেলাধুলার পাশাপাশি জনসেবা মূলক কাজের উদ্যোগ গ্রহণ করে থাকে,প্রান্তিক এলাকায় এই মানবিক সেবাক্যাম্প বৃহৎ পরিসরে ভবিষ্যতেও আয়োজিত হবে আশাবাদ ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় ক্যাম্প এর আয়োজনের জন্য সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে মোঃ অহিদুল আলম বলেন “চিকিৎসা জগতে বেশি মানুষ ভুক্তভোগী উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস, কোলেস্টেরল ও কিডনি রোগ এর মত জটিল সমস্যা। এই সব নিয়মিত রোগ গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সমাধানের নিমিত্তে আমাদের আজকের আয়োজন। সেবাগ্রহীতা শারীরিক সুস্থতা – অসুস্থতা বিষয় জানার পর তার পরবর্তী করণীয় নির্ধারণ এর পথ খুঁজে পাবে।

এসময় খেলোয়াড় সমিতির সিনিয়র সদস্য মোঃ আকতার, সদস্য মোঃ এনাম,মোঃ আশরাফ তানভীর, মোঃ সাকিব, মোঃ জাবেদ, মোঃ ইব্রাহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares