বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইঞ্জিনের হুক খুলে বিকল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন

প্রকাশ: ১৭ মে ২০২৪ | ১১:২৮ অপরাহ্ণ আপডেট: ১৭ মে ২০২৪ | ১১:৩০ অপরাহ্ণ
ইঞ্জিনের হুক খুলে বিকল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন

সাম্পান ডেস্ক 

রাজধানীর খিলগাঁও রেলগেটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক খুলে বিকল হয়ে পড়েছে ট্রেন। ট্রেনটি উদ্ধারে কমলাপুর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিনের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন, কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন। রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটেছে ঘটে বলে জানান তিনি।

আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার এক্সপ্রেস এর ট্রেনটি তেজগাঁও থেকে কমলাপুর স্টেশন এর ঢোকার সময় খিলগাঁও রেলগেটে ইঞ্জিন থেকে হুক খুলে গেছে। ওই ইঞ্জিনে আর কাজ করা যাবে না। এই ট্রেনটি উদ্ধারের জন্য কমলাপুর থেকে অন্য এক আরেকটি ইঞ্জিন ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। উদ্ধারে কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি উদ্ধার করে কমলাপুর স্টেশনে নিয়ে আসা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares