সাম্পান ডেস্ক
সিলেট নগরের আম্বরখানা বড়বাজারে মেট্রো পেট কেয়ারের উদ্ভোধন হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কয়েকজন ভেটেরেনারি চিকিৎসক এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা।
শুক্রবার (১০ মে) বিকেলে ৫ ঘটিকায় এই প্রতিষ্ঠানের উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: ফয়জুল হক ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির।
অনুষ্ঠানে ড. অনিমেষ চন্দ্র রায় বলেন, পেটে এনিমেলের চাহিদা এখন সারা বাংলাদেশে। আজকালকার দিনে বাসা বাড়িতে পেট না থাকলে মানুষ অসহায় ফিল করে। পেট এনিমেল বাসায় থাকলে তাদের রোগ-ব্যধি এবং কিভাবে লালনপালন করবে তার জন্য দিকনির্দেশনার প্রয়োজন হয়। ভেটেরিনারি ডাক্তাররা সেই সেবা দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এজন্য সারা বাংলাদেশের ন্যায় সিলেটও পেট ক্লিনিকের চাহিদা বেড়েই চলছে। যেখান থেকে পেট এনিমেলের যথাযথ চিকিৎসা প্রদান করা হবে। আমি মেট্রো পেট কেয়ারের ডাক্তারদেরকে স্বাধুবাদ জানাই। তারা এরকম একটা পেট ক্লিনিক দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। এতে শুধুমাত্র বড়বাজারের মানুষজনই নয়, তাদের মাধ্যমে সিলেটের দুর দুরান্তের মানুষ সেবা পাবে। তিনি আরো বলেন নিজেকে যেরকম ভালোবাসি, পেট এনিমেল কে নিজের মতই ভালোবেসে সেবা প্রদান করে যেতে হবে। যেহেতু তারা আমার ছাত্র, আর ছাত্ররা বাহিরে গিয়ে ভালো করলে আমাদেরই ভালো লাগে। সর্বোপরি মেট্রো পেট কেয়ারের সমৃদ্ধি কামনা করি।
অধ্যাপক ড. ফয়জুল হক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সুরা নাযিয়াতে বলেছেন – জাগতিক যে খাদ্য খাবার তৈরী হয়েছে, কিছু তোমাদের জন্য, কিছু পশু পাখি প্রাণীর জন্য, সবকিছু আল্লাহ তায়ালা একদম প্যারালাল করে দিয়েছেন। আমরা তাদের জন্য, তারা আমাদের জন্য। তিনি আরো বলেন ‘আমার সর্বোচ্চ সাধ্যর সবটুকু বিলিয়ে দেওয়া’ চিকিৎসক হিসেবে। পেট চিকিৎসা আমাদের জীবন জীবিকা না,শিক্ষাটাই পোষা প্রাণীর জন্য জন্য। সর্বোচ্চ ধৈর্য নিয়ে কাজ করতে হবে,সর্বোচ্চ আমানতদারিতা নিয়ে কাজ করতে হবে। আর সকল সেবার উন্নতি হলো হাসিমুখ, সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা।
ম্যানেজিং ডিরেক্টর গোলাম মর্তুজা সেলিম বলেন ‘ পোষা প্রাণী মানবজীবনের অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়েছে। এই অবলা প্রাণীদের সুচিকিৎসার জন্য এই মেট্রো পেট কেয়ারের যাত্রা। প্রাণী চিকিৎসায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমাদের সাথে দক্ষতাসম্পন্ন ও প্রশিক্ষিত ভেট ডাক্তারগণ রয়েছেন।তারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে কার্যকরী চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সার্জারী নিশ্চিত করবেন।
