বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সিআইএমসিএইচ নার্সিং কলেজে বিশ্ব নার্স দিবস পালিত

প্রকাশ: ১২ মে ২০২২ | ১০:৩৬ অপরাহ্ণ আপডেট: ১৩ মে ২০২২ | ১২:৫৭ পূর্বাহ্ণ
সিআইএমসিএইচ নার্সিং কলেজে বিশ্ব নার্স দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

নগরের চান্দগাঁও এর শমসের পাড়ায় অবস্থিত সিআইএমসিএইচ নার্সিং কলেজে পালিত হয়েছে বিশ্ব নার্স দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে কলেজের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা হয়। কলেজের অধ্যক্ষ রুবি দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডেভেলপমেন্ট ফর অ্যাডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ‘আগামী দিনের চিকিৎসা সংকট মোকাবেলায় গুনগত নার্স হিসেবে তোমাদেরকেই গড়ে উঠতে হবে। ফ্লোরেন্স নাইটিংগেলের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে পিড়ীতদের গুনগত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নার্সের ভুমিকা অগ্রগন্য। বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে রোগীর তুলনায় এখনো নার্সের চরম অপ্রতুলতা রয়েছে। এ সংকট কাটিয়ে উঠার জন্য তিনি মেধাবীদের নার্সিং পেশায় এগিয়ে আসতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সিআইএমসিএইচের পরিচালক অধ্যাপক মো. আমীর হোসাইন বলেন, ‘কোভিড (করোনাভাইরাস) মহামারীতে ডাক্তারদের সঙ্গে সম্মুখ যোদ্ধা হিসেবে নার্সরাও অগ্রণী ভুমিকা রেখেছে। সেজন্য বিশ্ব নার্স দিবসে আমি তাদের স্যালুট জানাচ্ছি। আগামীতে রোগীকে শয্যাপাশে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমি নার্সদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিআইএমসিএইচের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ, উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান, মুহাম্মদ ইসমাইল, সিআইডিসিএইচের সিনিয়র সহকারী পরিচালক ডা. সরওয়ার কামাল, সহকারী পরিচালক হোসাইন রশিদ, সিআইএমসিএইচের সেবা তত্ত্বাবধায়িকা জ্যেতি সুত্রধর, সহকারী সেবা তত্ত্বাবধায়িকা সামশুন্নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইএমসিএইচ নার্সিং কলেজের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর তাজভিন ফারিহা।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উদযাপন করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares