বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে গ্যসের চুলা থেকে আগুন,ঘর পুড়ে ক্ষতি ১৫ লাখ

প্রকাশ: ২ মে ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ আপডেট: ২ মে ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ
ফটিকছড়িতে গ্যসের চুলা থেকে আগুন,ঘর পুড়ে ক্ষতি ১৫ লাখ

সাম্পান ডেস্ক

ফটিকছড়ি উপজেলায় গ্যসের চুলা থেকে আগুন লেগে পুড়ল ৩টি সেমি পাকা এবং ৪টি বেড়ার ঘর। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ১৫লাখ টাকা।

বুধবার(১ মে) উপজেলার রোসাংগিরি ইউপির ৬নং ওয়ার্ডের বিল্লা মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মো: আলি আকবর, মো: জমির, মোহরম আলী, মোহাম্মদ আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার এবং মঞ্জুরা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দীন বলেন, আমার ঘরের পাশে চাচাতো ভাইদের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মো. আরিফের ঘরে গ্যাসের চুলায় চা দিয়ে বাইরে চলে আসার পর চুলার আগুন থেকেই হটাৎ এ আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭ পরিবারের বসতঘর পুড়েছে। এ ঘটনায় আনুমানিক ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares