বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কালুরঘাট সেতুর পিলারে লাইটার জাহাজ এমভি সমুদা’র ধাক্কা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ
কালুরঘাট সেতুর পিলারে লাইটার জাহাজ এমভি সমুদা’র ধাক্কা
  • সাম্পান ডেস্ক

সংস্কারাধীন কালুরঘাট সেতুতে এমভি সমুদা-১ নামের একটি লাইটার জাহাজ ধাক্কা দিয়েছে। এতে

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাহাজটি কালুরঘাট সেতুর মাঝখানে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের কন্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা বিষয়টি পরিদর্শন করে দেখছি। এরপর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাবে। এবং জাহাজ কর্তৃপক্ষের সাথেও কথা বলা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares