সাম্পান ডেস্ক
চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ২নং ওয়ার্ডের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৩ শত ১৪ ভোট পেয়ে ফুটবল প্রতীকে বিজয়ী হয়েছেন জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা।অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে হাবিবা বই প্রতীক পেয়েছেন নিয়ে ৩ শত ১১ ভোট।
রবিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ এনামুল হক বেসরকারি ভাবে ওই ফলাফল ঘোষণা করেন।
এদিন সকাল ৯ হতে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ সংরক্ষিত ১,২,৩,৭ ও ৮ ওয়ার্ডে মহিলা আসনের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি কেন্দ্রে এ আসনের মোট ভোটার সংখ্যা ৬ শত ৫১ জন।
নবনির্বাচিত জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসন সদস্য জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফাতেমা বাপের বাড়ির ছরওয়ার কামাল চৌধুরী মেয়ে।
তিনি বলেন,আমাকে যাঁরা ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি পাশে ছিলাম এবং সকলের সুখে -দুঃখে পাশে থাকবো।
