বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ৭:১১ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ৭:১১ অপরাহ্ণ
চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত

সাম্পান ডেস্ক

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদে চার দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার ডাকা পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করা হয়েছে।

দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা শেষে রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী।

তিনি বলেন, জেলা প্রশাসকের অনুরোধে জনস্বার্থের কথা বিবেচনা করে ৪৮ ঘণ্টার চলমান ধর্মঘট আমরা স্থগিত করেছি। জেলা প্রশাসক আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন, সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। পরবর্তীতে এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হলে পুনরায় ধর্মঘট দেব।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares