বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবি ৩৭ ব্যাচের আহ্বায়ক মহসীন, সদস্য সচিব শংকর

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ৬:১৪ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ৬:১৪ অপরাহ্ণ
চবি ৩৭ ব্যাচের আহ্বায়ক মহসীন, সদস্য সচিব শংকর

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৩৭ তম ব্যাচের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে অ্যাডভোকেট মোহাম্মদ মহসীনকে আহবায়ক এবং শংকর দত্তকে সদস্য সচিব করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর জিইসি হোটেল ওয়েল পার্কে চবির ৩৭ ব্যাচের এক জরুরী সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় ৩৭ তম ব্যাচ আইন বিভাগের সাবেক শিক্ষার্থী চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মহসীনকে আহবায়ক এবং পদার্থবিদ্যার সাবেক শিক্ষার্থী শংকর দত্তকে সদস্য সচিব করে সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়,শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এল্যামনাই এসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের পর ৩৭ ব্যাচের এক জরুরি সভার আয়োজন করা হয়। এতে ৩৭ ব্যাচ সকলের সমন্বয়ে আগামীতেও একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন নিয়ে একমত পোষণ করেন। পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

নবগঠিত এই কমিটির যুগ্ন আহবায়করা হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম তালুকদার (রসায়ন), তানভীর হাসান (পদার্থবিদ্যা) মোঃ বেলাল হোসেন(ইতিহাস), মোঃ আবুল মনছুর সিকদার (বাংলা)। আহবায়ক কমিটির সদস্যরা হলেন শাহরিয়ার মাহমুদ আদনান (আইন), অঞ্জন কুমার সরকার (বোটানী), এলেন মুৎসুদ্দি (ম্যানেজমেন্ট), মোঃ শাহিন উদ্দিন (বোটানী), অ্যাডভোকেট আবদুল হান্নান(আইন), সাইফুল ইসলাম রাসেল (অর্থনীতি), অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাহান (দর্শন), মোঃ মাছুম রানা (ফিজিক্স), মইন উদ্দিন (মার্কেটিং), মাসুদুল ইসলাম চৌধুরী (মার্কেটিং), জাহিদুল ইসলাম জুয়েল (রসায়ন), মোঃ মাহাবুবুর রহমান (দর্শন), নাইমুল ইসলাম নিসাত(পদার্থবিদ্যা), নুসরাত জাহান (ইতিহাস), নাহিদ সুলতানা (বাংলা), মোঃ ফারুক হোসেন (নৃবিজ্ঞান), এমরান হোসেন (পরিসংখ্যান)।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares