সাম্পান ডেস্ক
চট্টগ্রামে বিভিন্ন মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সারাদিন জেলার ৩টি গুরুত্বপূর্ণ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ২৬ মামলায় ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ফিটনেসবিহীন ২ লেগুনা গাড়ি জব্দ করে ম্যাজিস্ট্রেট।
বেলা ১২ টায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক রাঙ্গুনিয়ায় অভিযান চালান রাঙ্গুনিয়ার সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন । এসময় ৯ মামলায় ৩টি লাইসেন্স বহীন গাড়িকে ১৫’শ টাকা, ৩টি ফিটনেসবিহীন গাড়িকে ১৫’শ টাকা ও ৩টি হেলমেটবিহীন মোটর চালককে ১৮’শ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোজদারহাট এলাকায় বেলা সাডে ১২ টায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায় চট্টগ্রাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক তীর্থ প্রতিম বড়ুয়া। এসময় ১৫ মামলায় লাইসেন্সবিহীন ৭ গাড়ি থেকে ২৮ হাজার টাকা,ফিটনেসবিহীন ৭ গাড়ি থেকে ২৮ হাজার টাকা ও অন্যন্য মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট।
বেলা ৩ টায় চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস পটিয়া মহাসড়কেও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতে নেতৃত্ব দেন
পটিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার । এসময় ২ মামলায় ফিটনেস ও ট্যাক্স টোকেন বিহীন – ২ গাড়ির চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিটনেসবিহীন লেগুনাসহ ৪ গাড়ি জব্দ করে ম্যাজিস্ট্রেট। এসব অভিযানে সহযোগিতা হাইওয়ে পুলিশ সদস্য সহায়তা করেন।
