বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙামাটিতে শ্রমিকবাহী ড্রামট্রাক খাদে,নিহত ৬

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ
রাঙামাটিতে শ্রমিকবাহী ড্রামট্রাক খাদে,নিহত ৬

নিজস্ব প্রতিবেদক 

পার্বত্য জেলা রাঙামাটিতে শ্রমিকবাহী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।এতে ওই যানে থাকা ৬ শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন।ওই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮ জন।

আজ বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ৪০মিনিটের দিকে রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায়এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, আনুমানিক বিকাল ৫টা ৪০মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ি দিকে ফেরার পথে ১৪ জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৬ শ্রমিক মারা গেছেন। আহত আছেন আটজন।

তিনি বলেন,এলাকাটি দুর্গম।। সেখানে মোবাইল সেখানে নেটওয়ার্কও নেই।তাই তাৎক্ষণিক বিস্তারিত জানা সম্ভব হয়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল বলেন, প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছি।আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares