বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চান্দগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ
চান্দগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাম্পান ডেস্ক

নগরের চান্দগাঁওয়ে মো. আফসার (৫০) না‌মে নারী নির্যাতন মামলার ও জিআর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট স্বাধীনতা পার্কের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনা করে নারী নির্যাতন মামলা ও জিআর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares