বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নিহত কেএনএফ সদস্যদের লাশ হস্তান্তর

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ৬:৩৯ অপরাহ্ণ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ
নিহত কেএনএফ সদস্যদের লাশ হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়। নিহতের নাম লাল রেম রুয়াত বম। তাঁর লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত কেএনএফ সদস্য হলেন রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সুংসংপাড়ার  হেডম্যানের (মৌজাপ্রধান) ছেলে। সে বান্দরবান সরকারি কলেজে অনার্স পড়ুয়া ছাত্র।

রুমা থানার ওসি মুহাম্মদ শাহাজাহান বলেছেন, নিহত কেএনএফ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গতকাল বিকেল চারটার দিকে রুমা উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে মুনলাইপাড়ার পাশে জঙ্গল থেকে লাশ পাওয়া গেছে। এর আগে ওই এলাকায় অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলির ঘটনা ঘটে। লাশের সঙ্গে একটি একনলা বন্দুক ও ২৮টি কার্তুজের গুলি উদ্ধার করা হয়।  লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা  হয়, রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares