বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে আরও ২ কেএনএফ সদস্য কারাগারে

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ৬:২৭ অপরাহ্ণ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ৬:২৭ অপরাহ্ণ
বান্দরবানে আরও ২ কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে আটক আরও ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

আসামিরা হলেন, বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, থানচিতে ব্যংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই জন আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

এপর্যন্ত মোট ৬৪ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৬৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২০ জন নারী রয়েছেন।

বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares