বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লামায় বৌদ্ধ বিহারে আগুন, ম্লান সংগ্রাই উৎসব

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ৭:৫১ অপরাহ্ণ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ | ৭:৫১ অপরাহ্ণ
লামায় বৌদ্ধ বিহারে আগুন, ম্লান সংগ্রাই উৎসব

লামা প্রতিনিধি 

বান্দরবানের লামা পৌরসভার ১ নং ওয়ার্ডে চাম্পাতলী বৌদ্ধ বিহারে আগুন লেগেছে। আগুনে বৌদ্ধ বিহারের দোতলার চেরাং ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় বৌদ্ধ বিহারে এই আগুনের ঘটনা ঘটে। লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, সংবাদ পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমাদের টিম দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ২ ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যায়নি।

ধারণা করা হচ্ছে চেরাং ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অনেকে জানান বৈদ্যুতিক শট সার্কির থেকেও আগুন লাগতে পারে।  মারমা সম্প্রদায়ের সাংগ্রাই অনুষ্ঠানের সময় আগুন লাগার ঘটনা ধর্মীয় উৎসব কিছুটা ম্লান হয়েছে।

আগুনের সংবাদ পাওয়া মাত্র পার্শ্ববর্তী  চাম্পাতলী ১২ আনসার ব্যাটালিয়ন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া লামা ফায়ার সার্ভিস, লামা উপজেলা আনসার-ভিডিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রায় ২ ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চাম্পাতলী বৌদ্ধ বিহারের পৃষ্ঠপোষক বাবু অংথোয়াইহ্লা মার্মা বলেন, আমরা সবাই বিহারে পুজা আর্চনা করছিলাম। কিভাবে আগুন লেগেছে জানিনা। বড় ক্ষতির হাত থেকে বৌদ্ধ বিহার রক্ষা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares