বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভাই-ভাবির অত্যাচারের অভিযোগ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ৩:৩২ অপরাহ্ণ
ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভাই-ভাবির অত্যাচারের অভিযোগ

সাম্পান ডেস্ক 

ফটিকছড়ির নাজিরহাট থেকে রাখেশ নাথ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ(১৫ এপ্রিল)সকালে নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ উত্তর নাথ পাড়ার নিজ ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
রাখেশ ওই এলাকার মৃত বিজয় নাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার এসআই ওমরান খান  জনান, বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।তিনি আরও জানান, মরদেহটি ২দিন আগে ঝুলেছিল।মরদেহ ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতন্ত শেষে
পরিবারের কাছে হস্তান্তর করার হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares