বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে আটক আরও ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কারাগারে প্রেরনকৃতরা হলো , রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল(২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫), বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।
আদালতের সহকারী উপ পুলিশ পরিদর্শক (জিআরও), বিশ্বজিৎ সিংহ এর সত্যতা নিশ্চিত করে জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় আটক চারজনকে আদালতে উপস্থাপন করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশের দেন।
এপর্যন্ত মোট ৬১ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৬২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে।